Monday, June 18, 2012

ডায়াবেটিস: উপসর্গ ও জটিলতা (পর্ব-২)


ডায়াবেটিস বাংলাতে যা বহুমূত্র বা মধুমেহ রোগ নামে পরিচিত। বর্তমানে ছড়িয়ে পড়ছে সমাজের প্রতিটি স্তরে। বাংলাদেশে প্রায় ৮০ লাখ লোক এই রোগে ভুগছে। চল্লিশোর্দ্ধ বয়সের জনগোষ্ঠীর প্রায় শতকরা ১৮ জন মানুষ এই রোগ বা এর জটিলতায় ভুগছেন। বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৭৫ লাখ। এদের মধ্যে প্রায় ৫৫ লাখ লোকই জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। অসচেতনতা বা উপসর্গহীনতার কারনেই তারা তা জানেন না। আর সারা বিশ্বে এই সংখ্যা প্রায় ৩৫ কোটি যা দ্রুতহারে বেড়ে চলেছে।

প্রকারভেদঃ
ডায়াবেটিস প্রধানতঃ দুই ধরনের। টাইপ-১। ইনসুলিন নির্ভরশীল। বড়দের ছাড়াও যা শৈশব ও কিশোর বয়সেও হয়ে থাকে। আর টাইপ-২। যা ৪০ বছরের কাছাকাছি সময়ে হয় ও বংশ পরম্পরায় ছড়িয়ে পড়ে।
                          
উপসর্গঃ
সাধারনত ডায়াবেটিসের উপসর্গ খুব ভালো বোঝা যায় না। তারপরও কিছু উপসর্গ রয়েছে যেমনঃ
  • কিছু ক্ষেত্রে প্রসাবের পরিমান বৃদ্ধি পাওয়া।
  • পানির পিপাসা বৃদ্ধি পাওয়া।
  • ক্ষুধা, ক্রমাগত ক্লান্তিবোধ ও দূর্বলতা বৃদ্ধি পাওয়া।
  • মানসিক সহ্য শক্তি কমে যাওয়া।
  • ওজন কমে যাওয়া।
  • ক্ষত ও সংক্রমণ সারতে অতিরিক্ত সময় নেওয়া।
  • বার্ধক্য ছাড়াই যৌনক্ষমতা কমে যাওয়া
  • ঝাপসা দেখা
কখনো ডায়াবেটিস থাকা সত্বেও এসব উপসর্গ অনুপস্থিত থাকতে পারে।

জটিলতাঃ
  • চোখে কম দেখা, দ্রুত ছানি পড়া ও রেটিনা নামক পর্দা নষ্ট হয়ে অন্ধত্বের দিকে যাওয়া।
  • কিডনির কার্যকারিতা নষ্ট হতে থাকা।
  • হাতে ও পায়ে বোধ শক্তি কমে যাওয়া এবং সবসময় জ্বালা-পোড়া করতে থাকা।
  • স্নায়ুতন্ত্রে জটিলতা শুরু হওয়া ও ব্রেইন স্ট্রোক করা।
  • হৃদরোগ বা হার্ট এট্যাক হওয়া।
  • পায়ে ঘা হওয়া ও সহজে না শুকানো।
  • শরীরের দূরবর্তী রক্ত সঞ্চালন ব্যবস্থায় সমস্যা হওয়া।

No comments:

Post a Comment