Tuesday, March 10, 2009

প্রতিটি সৌদি পুলিশ যখন বিচারকের ভূমিকায়

একমাত্র বোনটা আমার রসায়নের প্রভাষিকা। পাশ দিয়ে যাওয়ার সময় বলল, ভাইয়া দেখেছেন মানুষগুলোর শরীর দিয়ে রক্ত ঝরছে। কারো হাত-পা ভাঙ্গা, কারো শরীরের অংশ বিশেষ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। বললাম, কারা ওরা? তোর কি পরিচিত? না, ওরা কেউ ওর পরিচিত নয়। কোনদিন ওদেরকে দেখেওনি সে। কিন্তু ওরা তার নিজের দেশের মানুষ। তারা বাংলাদেশের মানুষ। বুঝলাম ওর হৃদয়ে বিশেষ বিক্রিয়ায় রক্তক্ষরণ হচ্ছে প্রিয় দেশের মানুষগুলোর অবস্থা আর করুন মুখগুলো দেখে। চ্যানেল আই-এর সংবাদটা আমিও দেখলাম রাত নয়টায় (৩০।৭।০৮) । সাধারনত আমার টিভি দেখা হয় না। ঘুমাতে পারলাম না সারারাত। হয়তো সবার কাছে এমনটা গা সওয়া গেছে। কিন্তু ব্যাপারটা অত ছোট নয়। এগুলো বারবার ঘটছে শুধুমাত্র এই বাংলাদেশি ভাইদের উপরই। কি করেছে তারা? দুটো ভাতের নিশ্চয়তার জন্যে ঘর-বাড়ী, গরু-ছাগল আর জায়গা জমি বিক্রী করে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে বিদেশে গিয়ে হয়েছে অবৈধ। সৌদি পুলিশের প্রত্যেকটি কথাই আইন। রাজতন্ত্রে সবাই রাজা। তারা এতটায় নির্দয় যে, বৈধ ব্যাক্তির আকামা ছিঁড়ে ফেলে তাদেরকে মূহুতে বানিয়ে দেয় অবৈধ। মোটা লাঠি দিয়ে পেটায় নিমর্মভাবে। সঙ্গে বিরাশি শিক্কার চড়-থাপ্পড় ছাড়াও থাকে উপরি লাথি। তারপর জোরকরে বিমানে তুলে দেয়। আমাদের মেধা, শিক্ষা, যোগ্যতা সব আছে, শুধু নেই উপযুক্ত যোগ্য নেতৃত্ব। আমরা পরাজিত তাদের অর্থনৈতিক শক্তির কাছে।

web counter



No comments:

Post a Comment